সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

এবার তরমুজের ফলন ও সরবরাহ ভালো, দামও কম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১১, | ০৮:৩৭:১৮ |

গ্রীষ্মের ফল তরমুজ বছরের এপ্রিল-মে নগদ বাজারে আসার কথা থাকলেও এবার রমজানকে টার্গেট করে নভেম্বর থেকেই চাষ শুরু করেছিলেন কৃষকরা। আর এ বছর শীত কম পড়ায় ফলনও হয়েছে বেশি। ফলে রমজানের শুরু থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে পরিপক্ক তরমুজের। সরবরাহ বেশি থাকায় এবার অন্যবারের তুলনায় দামও কম। মাঝারি ও বড় আকারের তরমুজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

রাজধানীর রামপুরার বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মজীবী মো. জাহিদুল ইসলাম বলেন, গত বছরের রোজায় প্রতিকেজি তরমুজ ৭০-৮০ টাকায় কিনেছিলাম। এবার ৫০ টাকায় কিনলাম। কোনো কোনো ভ্যানে ৪০ টাকাও বিক্রি হচ্ছে, আবার কেউ ৬০ টাকাও বিক্রি করছেন। এ দাম মোটামুটি সহনীয়।

এ সময় তরমুজ বিক্রেতা কামরুল ইসলাম বলেন, ৪-৫ কেজি ওজনের তরমুজ যাত্রাবাড়ি থেকে কিনে আনছি প্রতি পিস ১৪০ টাকা করে। এখন ৫০ টাকা কেজি বিক্রি করছি। কিছু তরমুজ নষ্ট পড়ে। এ কারণে কেজিতে বিক্রি করতে হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..