সর্বশেষ :
এবার নিজস্ব প্রযুক্তিতে শক্তিশালী ড্রোন বানাল নাইজেরিয়া বাড়ছে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায় লেবানন ইরান যুদ্ধ : ২০২২ সালের পর তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া ইরানকে টলাতে ‘মোয়িং দ্য গ্রাস’ কৌশল নেবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার ট্যাংককে বিশ্বসেরা ঘোষণা যুক্তরাষ্ট্রের সাময়িকীর জার্মানিতে মার্কিন সেনা কমানোর পরিকল্পনা করছেন ট্রাম্প ‘তাইওয়ান স্বাধীনতা’ কী, দেশটি কি সত্যিই স্বাধীন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে একদিনে এলো ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম জরিপের ফল উড়িয়ে মমতা বললেন, রেকর্ড জয়ের পথে তৃণমূল শ্রমজীবীরাই দেশের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে মারামারি, যুবককে কুপিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১১, | ০৮:২৭:০৮ |

নরসিংদীর পলাশে অটোরিকশার ভাড়া নিয়ে বিরোধের জেরে সুমন মিয়া (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আলম মিয়া (৪৫)। তারা দুজনই পেশায় রাজমিস্ত্রি। সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১১ মার্চ ) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার এস আই আবু হানিফ মিয়া।

নিহতের পরিবার ও পুলিশ বলছে, সোমবার বিকাল ৪টার দিকে জয়নগর গ্রাম থেকে ডাঙ্গা বাজারে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন সুমন মিয়ার চাচা মুকুল মিয়া। এ সময় একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তারেক, আইয়ুব মিয়া, নাজমুল হোসেন ও মোমেন মিয়া বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই অটোরিকশাটি নিতে চান। এতে সুমন মিয়া ও তার চাচার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..