✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফার্স্টলেডি সহ ২৫ আমেরিকানের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-২৮, | ০৮:২৪:৪৪ |

যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি জিল বাইডেন, তার মেয়ে অ্যাশলে বাইডেন সহ ২৫ মার্কিনির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।


তাদের ঘোষণায় বলা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে এবং সরকারিভাবে যেহেতু অব্যাহতভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তার জবাবে ‘স্টপ লিস্টে’ ২৫ মার্কিনির নাম যুক্ত করা হয়েছে। এই তালিকায় আছে কয়েকজন সিনেটর। এর মধ্যে কয়েকজন হলেন মেইনে’র সিনেটর সুসান কলিন্স, কেনটাকির সিনেটর মিশ ম্যাককনেল, আইওয়ার সিনেটর চার্লস গ্রাসলে এবং নিউ ইয়র্কের সিনেটর কির্সটেন গিলিব্রান্ড। এই তালিকায় আছেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক ও যুক্তরাষ্ট্রের সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তা।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..