সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষ তিনে ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৬, | ১৯:২৮:১৯ |

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। এবার আক্রান্তের দিক থেকে রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত ভারতের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৮৩৬ জনে। আর মারা গেছেন ১৯ হাজার ৭০০ জন। অন্যদিকে, এখন পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ২৫১ জন। আর দেশটিতে করোনায় মারা গেছে ১০ হাজার ১৬১ জন।

টানা নয়দিন ভারতে করোনাভাইরাসে সংক্রমণ প্রতিদিন ১৮ হাজারেরও বেশি বেড়েছে। করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ার বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়ার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতে কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২১৩ জন, মারা গেছেন ৫ লাখ ৩৬ হাজার ৭৮৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন, আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৬৯ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ১৬ লাখ ৪ হাজার ৫৮৫ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ৬৪ হাজার ৯০০ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..