✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যারাই সরকার গঠন করুক জুলাই আত্মত্যাগকে ধারণ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৭:০৬:৩৩ |
পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
 
তিনি বলেছেন, যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না, এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। পরবর্তীতে যারাই সরকার গঠন করবে তারা জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
নির্বাচনের পর নতুন সরকার এলে গ্রাফিতি থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী সরকার এলে গ্রাফিতি থাকবে না কেন? আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে, এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।
অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..