✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ শেরাটনে থাকবেন হানিয়া আমির, বাংলাদেশি ভক্তদের জন্য রয়েছে চমক!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২০, | ০৬:৩০:১০ |
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঢাকায় অবস্থানকালে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময় করবেন অভিনেত্রী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় এসেছেন হানিয়া। বাংলাদেশে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে আবেগী বার্তা দেন হানিয়া।
নিজের একটি ছবি আপলোড করে ক্যাপশনে বাংলায় লেখেন,আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?
 
এদিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আহসান মঞ্জিলে বাংলাদেশের ইউটিউব ব্যক্তিত্ব, মডেল এবং অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত ছিলেন হানিয়া।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশে থাকার মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে দেখার সুযোগ হলে।
প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..