✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

খেজুর ও বাদাম খাইয়ে মসজিদে ফের বিয়ে করলেন শবনম ফারিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৯, | ০৬:০৬:০৩ |

ফের বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা মাদানী এভিনিউয়ের মসজিদে এই অভিনেত্রী বিয়ে করেছেন বলে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে দেশের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।
জানা গেছে, বিয়েতে মিষ্টি মুখ করাতে মসজিদে উপস্থিত সবাইকে অভিনেত্রী বাদাম ও খেজুর খাওয়ানো হয়েছে। তবে তার বরের নাম কিংবা পরিচয় এখনই জানাতে রাজি নন অভিনেত্রী।
 
২০১৯ সালে তিনি হারুনুর রশিদ অপু নামের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। তবে বেশিদিন টেকেনি সে সম্পর্ক। ২০২০ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।
প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। সে সময় দেশের একাধিক গণমাধ্যমে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের খবরও প্রচার করা হয়। শোনা যায়, পারিবারিকভাবে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শবনম ফারিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..