সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: ইরানে ৫ এমপি আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৪, | ১৭:৩০:০৪ |

ইরানে নবনির্বাচিত পার্লামেন্টের কমপক্ষে ৫ জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম বলেছে, এসব এমপি হলেন মোহাম্মদ তালা মাজলুমি, সৈয়দ মোহাম্মদ মোহিদ, হোসেইন আলি হাজি দালেগানি, আলি আসগার জাহেরি এবং মোহাম্মদ মেহদি জাহেদি। উল্লেখ্য, এপ্রিলে ইরানে উল্লেখযোগ্যভাবে করোনা সংক্রমণের সংখ্যা কমে যায়। এর ফলে সরকার বিধিনিষেধ শিথিল করে। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়েছে। নতুন করে বিভিন্ন অংশে সংক্রমণ দেখা দিয়েছে। ফলে নতুন করে সেখানে নিয়মকানুন করা হয়েছে। বলা হয়েছে, যেসব মানুষ মুখে মাস্ক পরবে না তাদেরকে সরকারি কোনো সেবা দেয়া হবে না।

কর্মক্ষেত্রে কাজ করতে পারবে না। যেসব কর্মক্ষেত্রে এসব বাস্তবায়ন করতে না পারবে তাদেরকে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। উল্লেখ্য, শনিবার দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৭৮। এদিন মারা গেছেন আরো ১৪৮ জন। সব মিলে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪০৮।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..