সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৫ আগস্ট থেকে ভারতে করোনা ভ্যাকসিন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০৩, | ১৬:২৫:৪৫ |

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের পেছনে ছুটছে গোটা বিশ্বই। আর এই ভ্যাকসিন নিয়েই এবার সুখবর দিলো ভারতের ফার্মাসিউটিক্যাল সংস্থা ‘ভারত বায়োটেক’। সংস্থাটির বরাত দিয়ে সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, ১৫ আগস্ট থেকে ভারতে সর্বস্তরের মানুষ করোনার ভ্যাকসিন পেতে পারেন ।

জানা গেছে, কোম্পানিটি ৭ জুলাই থেকে ভারতে তৈরি করোনার ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে। পুরো জুলাই মাসব্যাপী চলবে এই ট্রায়াল। গত ৩০ জুন ভারত ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেককে মানব দেহে করোনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দেয়।

এক বিবৃতিতে ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির- সহযোগিতায় এই ভ্যাকসিন তৈরি করেছে তারা।

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য শতাধিক ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে পুরো বিশ্বজুড়ে। এ পর্যন্ত ১২টি ভ্যাকসিনের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..