✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভক্তদের চমকে দিলেন আলিয়া!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ১০:৩৪:১৪ |

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে শামিল হয়ে শেয়ার করলেন নিজের শৈশবের আবেগঘন মুহূর্ত। ভক্তদের চোখে এক ঝলক ফিরল ছোট্ট আলিয়ার স্মৃতির অ্যালবাম।, যা প্রকাশ হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাল শাড়ি বা মিনি ক্রিয়েচারের পর জেমিনির নতুন এই এআই ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি—একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন।

এই ট্রেন্ডটি শুরু হওয়ার পর প্রথম যে বলিউড তারকা এতে অংশ নিলেন, তিনি হলেন আলিয়া ভাট। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়, যেখানে দেখা যায় বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।’

 

এ ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া নিজেও তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..