✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে ফোন দিলেন মোদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৮, | ১০:৩১:২০ |
নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ফোন করেছেন নরেন্দ্র মোদি। এই প্রথম ফোনে কথা হল দুই দেশের রাষ্ট্রপ্রধানের। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
স্থানীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সুশীলার সঙ্গে কথা হয় মোদির। সামাজিক মাধ্যমে ফোনালাপের বিষয়টি শেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি, নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে ভারতের সমর্থনের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
মোদি লিখেছেন, ‘নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে ফোনে কথা হলো। সম্প্রতি নেপালে মর্মান্তিক প্রাণহানির জন্য তাকে আন্তরিক সমবেদনা জানিয়েছি। নেপালে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের চেষ্টায় সর্বদা পাশে থাকবে ভারত, সে কথাও
সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে চলতি মাসের শুরুতে ছাত্র-তরুণদের আন্দোলন শুরু হয় নেপালে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু বিক্ষোভকারী প্রাণ হারান। ক্রমবর্ধমান বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
পরে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেয়া হয় দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলাকে। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ৭২ বছরের সুশীলা। তারপর থেকে তাকে একাধিকবার অভিনন্দন জানিয়েছেন মোদি।
সুশীলা কার্কির প্রধানমন্ত্রী হওয়া ‘নারী ক্ষমতায়নের’ উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন মোদি। কখনও আবার নেপালের তরুণ তুর্কি তথা জেন-জি’র প্রশংসাও শোনা গেছে মোদির মুখে। তবে এই প্রথম ফোনে কথা হলো দু’দেশের রাষ্ট্রপ্রধানের।
সূত্র: আনন্দবাজার
জানিয়েছি তাকে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..