✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই চুক্তি করতে পারি: ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৫, | ১০:২১:৩৫ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরান যদি আমাদের ওপর যেকোনো ধরনের, যেকোনো উপায়ে হামলা করে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনও দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘তবে, আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’

- বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..