✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৬, | ০৭:৩৪:৫৭ |

ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

এরমধ্যে সবশেষ রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান।

আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..