সর্বশেষ :
ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প সিনেমার খলনায়করা কেন আইফোন ব্যবহার করতে পারে না? পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, আসামে বিজেপির ঝড়, কেরালায় ফিরছে ইউডিএফ কোন প্রশ্নগুলোর উত্তর দেয় না চ্যাটজিপিটি? নিম্নাঞ্চলে বন্যা, ধান কাটা ও মাড়াই নিয়ে দুশ্চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য প্রতিপক্ষকে ঘুষি, ১৩ ম্যাচ নিষিদ্ধ জারাগোজার আর্জেন্টাইন গোলরক্ষক ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

ধর্ষণকারীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৩, | ০৭:৩৪:০৭ |

মাগুরায় নির্যাতিত শিশুসহ সারাদেশে অসংখ্য নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। এসময় নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।

সরকারের প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ ও নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান বলেন, বিচারহীনতা ও বিচারের দীর্ঘসূত্রতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষণের মতো জঘন্য কাজগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আজ নারী ও কন্যাশিশুরা নিরাপদ নয়। নারী ও শিশু ধর্ষণের কারণে দেশবাসী মর্মাহত, সেইসাথে আমরাও মর্মাহত।

মমতাজ মান্নান বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত হয় ও দণ্ড দ্রুত কার্যকর করা হয়—সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা জোরালো দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের নির্যাতনের শিকার না হতে হয়, নির্যাতন কমে আসে এবং নারী ও কন্যাশিশু সুস্থ ও নিরাপদ ভ্রমণ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।

নারী নেত্রী নাজমুন্নাহার বলেন, বিগত ১৭ বছরে রাস্তায়, শিক্ষাপ্রতিষ্ঠানে, গণপরিবহনে, স্কুলে ও কলেজে এবং চাকরিক্ষেত্রে অসংখ্য নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। আমরা সেগুলোর বিচার পাইনি। এমনকি বিচার চাইতেও পারিনি।

নাজমুন্নাহার বলেন, নতুন স্বাধীনতার পরে বিচার চাওয়ার সুযোগ পেয়েছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। জনসম্মুখে তাদের দৃষ্টান্তমূলক বিচার হোক এবং শাস্তি কার্যকর করা হোক—যাতে আর কোনো ধর্ষণকারী সাহস না পায়। নারী ও শিশুর সম্মান নিশ্চিত করতে হবে।

নাজমুন্নাহার আরও বলেন, নারীদের অধিকার আদায়ে সামাজিক সংগঠন নারী অধিকার আন্দোলন সোচ্চার থাকবে। সেই লক্ষ্যে নারী অধিকার আন্দোলন আজ মানববন্ধন করছে, পথে নেমেছে—যাতে ধর্ষক, নির্যাতনকারী ও সন্ত্রাসীদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..