✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফ্রান্সের তাহিতি দ্বীপে ভয়াবহ ভূমিধসে ৭ প্রাণহানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৮, | ০৭:০৫:৪৬ |

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ খবর জানান।

তিনি জানান, বুধবার ভোরের এ ঘটনায় আরো অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারী বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, ভূমিধসে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। তাদের খোঁজে এরইমধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান।

 

 

 

উল্লেখ্য, মূল ভূখণ্ডে না হলেও, তাহিতি দ্বীপের মালিকানা ফ্রান্সের।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..