✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

দ্রুত কমছে স্থলভাগের তেল-গ্যাস মজুত, সতর্কবার্তা জাতিসংঘের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৬:৫৫:২৫ |
বিশ্বের স্থলভাগে এ পর্যন্ত যতগুলো উত্তোলনযোগ্য গ্যাস ও তেলের খনির সন্ধান পাওয়া গেছে, সেগুলোর মজুত দ্রুত হারে কমছে। জাতিসংঘের জ্বালানি সম্পদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যানার্জি এজেন্সি (আইইএ) এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
আইএএ’র প্রতিবেদনে বলা হয়েছে, “বিশ্বের স্থলভাগে বর্তমানে ১৫ হাজার জ্বালানি তেল ও গ্যাসের খনি আছে। বছরের পর বছর ধরে এই খনিগুলো থেকে জ্বালানি সম্পদ উত্তোলনের ফলে এসব খনির ৯০ ভাগের মজুত দ্রুত হারে কমছে। অদূর ভবিষ্যতে এসব খনির মজুত পুরোপুরি শেষ হয়ে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মজুত কমতে থাকার কারণে বর্তমানে বিশ্বে প্রতিদিন গড়ে ৫৫ লাখ ব্যারেল জ্বালানি তেল এবং ১৮০০০ কোটি কিউবিক মিটার থেকে ২৭০০০ কোটি কিউবিক মিটার গ্যাস কম উত্তোলন হচ্ছে।
 
আইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল এক বিবৃতিতে বলেছেন, “বিশ্ব এখনও অনেকাংশে তেল এবং গ্যাসের ওপর নির্ভরশীল। বিশ্বের স্থলভাগের খনিগুলোর মজুত যদি এভাবে ফুরিয়ে যেতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেবে। কারণ সমুদ্রের তলদেশে তেল ও গ্যাসের খনি অনুসন্ধান বেশ সময়সাপেক্ষ ও ব্যায়সাপেক্ষ ব্যাপার। আর নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও বিশ্ব এখন পর্যন্ত কাঙিক্ষত পর্যায়ে যেতে পারেনি।”
“এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজন বিনিয়োগ। কোম্পানিগুলো যদি স্থলভাগে নতুন খনি অনুসন্ধানে বিনিয়োগ না বাড়ায়, তাহলে আসন্ন সংকট এড়ানো খুবই চ্যালেঞ্জিং হবে।”
সূত্র : রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..