সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘পরমাণু চুক্তি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অত্যন্ত ধ্বংসাত্মক’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৭-০১, | ১৫:৩৫:১৬ |

পরমাণু বিস্ফোরণ ও পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে অত্যন্ত ধ্বংসাত্মক বলে অভিহিত করেছে রাশিয়া। ওয়াশিংটন প্রকাশ্যে বলছে, তারা এই চুক্তি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার জন্য কোনো চিন্তা করছে না।

মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু নিষিদ্ধকরণের কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) এ মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য আমরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাই। এ চুক্তি বিশ্ববাসীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিটিবিটি অনুমোদন করা হয়। এই চুক্তির আওতায় সব ধরনের পরমাণু বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি দেশ এ চুক্তি অনুমোদন না করায় তা পুরোপুরিভাবে কার্যকর হয়ে উঠতে পারেনি।

যুক্তরাষ্ট্র এ চুক্তিতে সই করেছে। তবে দেশটির কংগ্রেস তা অনুমোদন করতে অস্বীকার করে আসছে। ১৯৯৬ সালে রাশিয়া এ চুক্তিতে সই করে এবং চার বছর পর সংসদে অনুমোদন করে।

এ পর্যন্ত বিশ্বের ১৮৩ দেশ এ চুক্তিতে সই করেছে এবং ১৬৬ দেশ তাদের আইনসভায় তা অনুমোদন করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..