✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-১১-২৯, | ০৬:৩৩:১১ |বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। আজ শনিবার (২৯ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টায় আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা।
প্রথম টি-টোয়েন্টিতে জিতেও দ্বিতীয় ম্যাচে আগে বিশ্রামে নেই আয়ারল্যান্ড। গতকাল শুক্রবার দুপুর একটা থেকে অনুশীলন করেছে আইরিশরা, যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-টোয়েন্টির একাদশে থাকা ক্রিকেটাররা। সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে ব্যাটিং সহায়ক উইকেটে। গুঞ্জন আছে এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্তত একজন ব্যাটার ও একজন বোলারের জায়গা বদল হবে। প্রথম ম্যাচে ৩৯ রানের জয় তুলে, তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আয়ারল্যান্ড।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||