সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে : রিজওয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৫:৩০:৩০ |
পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে বলে মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকারের সমালোচনা করার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে। শুধু সমালোচনা ও সন্দেহ দিয়ে ইতিবাচক কিছু পাওয়া যাবে না, দেশকেও এগিয়ে নেওয়া যাবে না।’
 
মঙ্গলবার (১৬ সেপ্টেস্বর) রাজধানীতে বিশ্ব ওজোন দিবস-২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার বন রক্ষা করবে।
কিন্তু পরিবেশ সুরক্ষায় কিছু বিষয় আছে, ব্যক্তির ইচ্ছার ওপর। আপনি কতক্ষণ এসি চালাবেন, ঘর কতটা পরিবেশসম্মত করবেন, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন কি না- এগুলো ব্যক্তির কাজ বা দায়িত্ব। এ দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘ওজোন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলো সচেতনতা তৈরি ও কাজ করতে নিয়মিত আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া দেয় না। কারণ ওজোনস্তরের ক্ষতির ফলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে মনে করলেও জলবায়ু পরিবর্তনের ফলে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করে।’
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দিন মাহী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...