✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য বড় সুখবর, বাঁচবে অর্থ ও সময় দুটোই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৫:১৬:৪৫ |
মালদ্বীপ প্রবাসীদের জন্য এলো বড় সুখবর। এখন থেকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা চালু করেছে হাইকমিশন। এর অংশ হিসেবে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল গেল ১১–১৪ সেপ্টেম্বর দেশটির থিনাধু আইল্যান্ডে সেবা প্রদান করেন।প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। দলের অন্য সদস্যরা ছিলেন- তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ।রাজধানী মালে থেকে প্রায় ৪৬৫ কিলোমিটার দূরের গাফ ঢাল এটলের অন্তর্ভুক্ত থিনাধু দ্বীপে সরাসরি বিমানবন্দর না থাকায় তারা স্থানীয় বিমানে কাধিদু বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে নৌপথে দ্বীপে যান।

দুই দিনব্যাপী (১২ ও ১৩ সেপ্টেম্বর) ক্যাম্পে প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি ই-পাসপোর্ট, এমআরপি এনরোলমেন্ট এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ড গ্রহণ করেন। এতে প্রবাসীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় বলে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বৈধপথে রেমিট্যান্স পাঠানো, কল্যাণ বোর্ডের কার্ড গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা ও স্বাস্থ্য-সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়নের সাথে সাথে প্রবাসীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি ভিসা-দালাল চক্র থেকে বিরত থাকা এবং অবৈধ ব্যবসা কিংবা মাদক সংক্রান্ত কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন।

সফরকালে প্রতিনিধি দলটি থিনাধু সিটি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যায় সহযোগিতা এবং আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহায়তার অনুরোধ জানায়। কাউন্সিল এ বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে।

সফর শেষে প্রবাসীদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..