✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৫, | ০৫:০৮:০৬ |

২৪ ঘণ্টায় (একদিনে) আরও ২৯৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এসময়ে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০৪একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০৪
এতে বলা হয়েছে, শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে একদিনে সারাদেশে আরও ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..