✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বিশ্বের সবচেয়ে ধীরগতির রাস্তা ভুটানে, উচ্চগতির যুক্তরাষ্ট্রে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-১৭, | ১৯:৫৫:৩৭ |

একটি দেশের সড়ক-মহাসড়ক সে দেশের অর্থনৈতিক উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে৷ বলা হয়ে থাকে, যে জাতি যত বেশি গতিসম্পন্ন সে জাতি তত বেশি উন্নত। ধীরগতিসম্পন্ন জাতি উন্নয়নের দৌড়ে পেছনে পড়ে থাকে। সড়কে যান চলাচল যত দ্রুত এবং নিরাপদ হবে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাও তত বাড়বে৷

সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর একটি ওয়ার্কিং পেপার জানাচ্ছে আরো ভয়াবহ তথ্য। সড়ক পরিবহনের গতির দিক থেকে ১৬২টি দেশের মধ্যে কেবল ভুটানের চেয়েই ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ!

প্রত্যেক দেশের জনসংখ্যার ভিত্তিতে দেশের তিন থেকে ছয়টি বৃহত্তম শহর (ফিজির মতো দ্বীপরাষ্ট্রগুলো বাদে) এবং দেশের সবচেয়ে বড় শহর থেকে কমপক্ষে ৮০ কিলোমিটার দূরের শহরগুলোকে সমীক্ষায় হিসেবে নেওয়া হয়েছে। গাড়িতে করে বৃহত্তম শহর থেকে অন্যান্য শহরে ভ্রমণের সময় খুঁজে পেতে গুগল ম্যাপের ‘API’ ব্যবহার করা হয়েছে।

প্রকাশিত ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়ঃ মাথাপিছু জিডিপি অনুযায়ী ধনী দেশগুলোর সড়ক পরিবহনের গতি সাধারণত দ্রুত। অন্যদিকে, বিশ্বের ধীরগতির রাস্তাগুলো সবচেয়ে বেশি দরিদ্র দেশগুলোতেই পাওয়া গেছে।

ফলাফল বলছে, যুক্তরাষ্ট্র (১০৭ কিমি/ঘন্টা) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির দেশ এবং ভুটান (৩৮ কিমি/ঘন্টা) সবচেয়ে ধীর গতির। ১৬২ দেশের মধ্যে কেবল ভুটানের চেয়েই এগিয়ে রয়েছে বাংলাদেশ
(৪১ কিমি/ঘন্টা)। প্রতিবেশী ভারতের অবস্থান ১২৭ তম (৫৮ কিমি/ঘন্টা)। এক্ষেত্রে পাকিস্তান অনেক এগিয়ে রয়েছে (৮৬ কিমি/ঘন্টা)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..