সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৬, | ১৪:২৫:১৫ |

ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে জরুরি অধিবেশনে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিচালনা পরিষদ।

সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ এর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল ইরান। পরে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা এতে সমর্থন দেয়।

শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে না। ফলে ইরান একটি সাধারণ বিবৃতি সামনে আনবে, যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে।

এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরানের নাতাঞ্জ ও ফোর্দোতে পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েল।

নন প্রোলিফেরাশন চুক্তির (এনপিটি) অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবিলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয়।

ইরান জোর দিচ্ছে, আন্তর্জাতিক মহল ও আইএইএ'র পরিচালনা পরিষদ যেন এই হামলার নিন্দা করে।
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের আনুষ্ঠানিক নিন্দা পাশ হওয়ার সম্ভাবনা কম।

- বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...