✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ত্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৭, | ১৩:১৯:৩৪ |

খান ইউনিসের আল-তাহলিয়া রাউন্ডঅবাউদে সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘জরুরি, নিবিড় পরিচর্যা এবং অপারেটিং কক্ষগুলো (নাসের মেডিকেল কমপ্লেক্সে) বিপুল সংখ্যক হতাহতের এবং মৃত্যুর কারণে উপচে পড়েছে।’

সর্বশেষ এই হত্যাকাণ্ডটি ঘটেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতর্কিত সাহায্য কেন্দ্রগুলোতে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত। এই সংস্থাগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নিয়ন্ত্রণাধীন এলাকায় কাজ করে এবং সমালোচকরা এগুলিকে ‘মানব কসাইখানা’ বলে সমালোচনা করেছেন।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সোমবার বলেছেন, ইসরায়েলের ‘যুদ্ধের উপায় এবং পদ্ধতি গাজার ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ, অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে।’

২০ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েক হাজার শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তি রয়েছেন।

-আলজাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..