✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এসির ‘টন’ মানে কী?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ১২:৪৯:২১ |

হিট অ্যালার্টের (তাপপ্রবাহের সতর্কবার্তা) বাড়ছে ক্রমাগত। বর্তমান পরিস্থিতিতে বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তীব্র দাবদাহে দেশের কয়েকটি অঞ্চলে মানুষের জীবন বিপর্যস্ত প্রায়। গরমে নাভিশ্বাস অবস্থা থেকে উত্তরণে স্বস্তি পেতে অনেকেই আশ্রয় খুঁজছেন এসি বা শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের।

যদিও এসি কেনা নিয়ে ক্রেতাদের মনে নানা চিন্তাভাবনার জন্ম হয়। এ সময়ে চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়- কত টনের এসিতে সমস্যা মিটবে। পাওয়া যাবে সঠিক সুবিধা। এক্ষেত্রে জানা প্রয়োজন এসি-তে টন শব্দের মানে কী? কেউ কেউ তো এটিকে ওজনের সঙ্গে গুলিয়ে ফেলেন।

টন হলো মূলত একটি ইউনিট, যা ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এয়ার কন্ডিশনারটির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। অন্যভাবে বলতে গেলে- প্রতি ঘণ্টায় ব্রিটিশ থার্মাল ইউনিটের মাধ্যমে গণনা করা হয়, যা সাধারণত BTU/hr হিসাবে প্রকাশ করা হয়। এয়ার কন্ডিশনারগুলোর জন্য BTU পরিসীমা ৫০০০ থেকে ২৪০০০ BTU এবং ১২০০০ BTU ১ টন-এর সমান হয়।

BTU হল মান পরিমাপের একক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপ অনুযায়ী আপনার ঘরের প্রতি বর্গফুটের জন্য ২০ BTU/ঘণ্টা প্রয়োজন । অর্থাৎ, ধরে নেয়া যায় যে BTU/ঘণ্টার মান যত বেশি হবে, আপনার এসি তত শক্তিশালী হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..