সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাবেক এমপি, অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এহিয়া আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৯, | ১২:৪২:২৮ |

সিরাজগঞ্জ-৬ আসনের দুবারের সাবেক সংসদ সদস্য, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিশ (সরোয়ার) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত আড়াইটায় রাজধানীর ধানমন্ডি কিডনি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুদ্দিন এহিয়া খান মজলিশ ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তিনি মিল্কভিটার সাবেক চেয়ারম্যান, অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি শাহজাদপুর পৌর এলাকার দরগাপাড়া মহল্লার মওলানা ছাইফুদ্দিন এহিয়া খান মজলিশের মেজো ছেলে।

কামরুদ্দিন এহিয়া খান মজলিশের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ড. এম. এ মুহিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..