সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শিল্প কারখানায় আসছে মানবাকৃতির রোবট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ১২:৪৫:৫৪ |

মানবাকৃতির রোবট ব্যবহারের মাধ্যমে এআই সার্ভার উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে তাইওয়ানের প্রযুক্তি জায়ান্ট ফক্সকন এবং মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।

রয়টার্সের খবরে জানানো হয়, হিউস্টনে ফক্সকনের নতুন কারখানায় এ হিউম্যানয়েড রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুই কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত রোবটগুলো পণ্য ওঠানো, জায়গামতো স্থাপন, সংযোজন এবং কেব্ল সংযোগের মতো কাজ করতে পারবে।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ‘জিবি ৩০০’ এআই সার্ভার উৎপাদনের সময়ের মধ্যেই রোবটগুলো প্রস্তুত করতে চায় প্রতিষ্ঠান দুটি। ফক্সকনের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, আসন্ন নভেম্বরের প্রযুক্তি প্রদর্শনীতে দুই ধরনের হিউম্যানয়েড রোবট প্রদর্শন করা হবে-একটি পায়ে হাঁটার এবং অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় রোবট। চাকার রোবট তুলনামূলকভাবে কম খরচে কার্যকরী হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এনভিডিয়া দীর্ঘদিন ধরেই হিউম্যানয়েড রোবট নির্মাতাদের সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। এ প্রকল্প তাদের রোবটিকস খাতে অবস্থানকে আরও শক্ত করবে।

বিশেষজ্ঞদের মতে, আগামী পাঁচ বছরে শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে, যা উৎপাদনশীলতায় এক নতুন যুগের সূচনা করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..