✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বৃষ্টির পর ফের খেলা শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:২৬:৪৬ |

আড়াই ঘণ্টা পর ফের খেলা শুরু। আর বৃষ্টি না হলে কিংবা আলোকস্বল্পতা না হলে বাংলাদেশ সময় সাড়ে ৬টা পর্যন্ত খেলা হওয়া কথা খেলা। সেই হিসেবে আরও ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা।

 

বৃষ্টি শুরুর আগে গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৩০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪২৩ রান। ১৫৯ ও ৬১ রানে অপরাজিত সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ১৫৯ আর লিটন কুমার দাস।

পঞ্চম উইকেটে তারা ইতোমধ্যে ২০৫ বলে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

মঙ্গলবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় টাইগাররা। ৪৫ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যান এনামুল হক বিজয়, সাদমান ইসলাম অনিক ও মুমিনুল হক সৌরভের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক  অধিনায়ক মুশফিকুর রহিম। তারা চতুর্থ উইকেটে ৪৮০ বল মোকাবেলা করে ২৬৪ রানের জুটি গড়েন। এই জুটিতেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ আর ১২তম সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ২৯২ রান করে বাংলাদেশ। ১৩৬ আর ১০৫ রানে অপরাজিত ছিলেন শান্ত ও মুশফিক।

আজ দ্বিতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি দলীয় ৩০৯ রানে ২৭৯ বলে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে ১৪৮ রান করে ফেরেন।

এরপর লিটন দাসের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। বৃষ্টি শুরু আগে তারা ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

১৫৯ ও ৬১ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..