সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গান ব্যবহার করলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে রোলিং স্টোন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৮, | ১২:৪০:০৪ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে জনপ্রিয় ব্যান্ড সংগীতের দল রোলিং স্টোনের গান ব্যবহার করলে মামলা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

রোলিং স্টোন শনিবার এক বিবৃতিতে ওই হুশিয়ারি দেয়। এতে বলা হয়– অনুমতি ছাড়া তাদের গান নির্বাচনী প্রচারে ব্যবহার বন্ধ না করলে তারা বিএমআইয়ের দারস্থ হবেন। খবর বিবিসির।

ব্যান্ড সংগীত দলের কোনো গান অনুমতি ছাড়া প্রচার করলে যুক্তরাষ্ট্রে আইনিব্যবস্থা নেয় বিএমআই।

সম্প্রতি ওকলাহোমার তুসলাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে রোলিং স্টোনের জনপ্রিয় ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ গানটি বাজানো হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের প্রচারাভিযানে রোলি স্টোনের গান ব্যবহার করা হয়েছিল।

তখনই ব্যান্ড দলটি ট্রাম্পকে টুইট করে বলেছে– আমরা আপনাকে আমাদের গান নির্বাচনের প্রচারে ব্যবহারের অনুমতি দিইনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..