✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৮, | ১২:১৭:০২ |

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকোভ বুধবার (১৮ জুন) বলেন, ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

আলাদাভাবে রুশ পররাষ্ট্র গোয়েন্দা সার্ভিসের প্রধান সের্গেই নারস্কিন জানিয়েছেন, ইরান-ইসরায়েলের যুদ্ধ সংকটপূর্ণ পরিস্থিতিতে আছে।

এরআগে একটি মার্কিন সূত্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে একাধিক বিষয় বিবেচনা করছেন। এরমধ্যে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর বিষয়টিও ভাবছেন তিনি। এসবের মধ্যেই আসল রাশিয়ার সতর্কতা।

এছাড়া ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভবিষ্যতে হত্যার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। কিন্তু আমরা তাকে হত্যা করব না। অন্তত এ মুহূর্তে।”

- রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..