বাবা–মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৪, | ১১:১৯:০১ |

তিনটি জানাজা শেষে শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হলো অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মরদেহ। বাবা–মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শেষনিশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আরেফিন সিদ্দিক। ৬ মার্চ ইফতার কেনার জন্য ঢাকা ক্লাবে (রমনায়) গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান এই শিক্ষক। তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শুরুর পর অধ্যাপক আরেফিনকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পর থেকে তিনি সেখানে লাইফ সাপোর্টে ছিলেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির গ্রিন রোড এলাকায় বায়তুল আকসা মসজিদে অধ্যাপক আরেফিন সিদ্দিকের প্রথম জানাজা হয়। সেখানে অধ্যাপক আরেফিনের শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়াজ আহমেদ খানও জানাজায় অংশ নেন।

জানাজা শেষে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ‘অধ্যাপক আরেফিন সিদ্দিক অত্যন্ত বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।’ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক আরেফিন সিদ্দিকের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান নিয়াজ আহমেদ খান।

তিনি আরও বলেন, ‘সাবেক উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সম্মাননা দেওয়া হয়ে থাকে, অধ্যাপক আরেফিনকে তা আমরা পরিপূর্ণভাবে দিচ্ছি। তার অসুস্থতার সময় পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...