সর্বশেষ :
আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহার করলো সরকার চট্টগ্রাম-কুমিল্লায় বিস্ফোরণ : দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৬ সিটির প্রশাসক মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে : মির্জা ফখরুল সংসদে প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু টিকে থাকার লড়াই পাকিস্তানের, ইংল্যান্ড চায় সেমিফাইনাল নিশ্চিত করতে এপস্টেইন কাণ্ড : যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৯ লাখ গ্রাম আদালত বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

ঈদযাত্রা: ২৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-১৫, | ০৯:৫৯:৪২ |

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ২৫ মার্চ ঈদযাত্রা করতে শনিবার (১৫ মার্চ) টিকিট সংগ্রহ করছেন যাত্রীরা। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিটগুলো বিক্রি শুরু হয়।

এর আগে রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...