সর্বশেষ :
অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: অর্থমন্ত্রী আমরা মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ শুরু করবো : কৃষি প্রতিমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী

সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন দম্পতিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৪, | ০৯:৪৯:২৮ |

বিশ্বের এক সময়ের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক বছর ধরে নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে উত্তরণে নতুন এক প্রকল্প নিয়েছে বেইজিং। সেই প্রকল্প অনুসারে এখন থেকে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন চীনা দম্পতিরা।

চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যত সংখ্যক চীনা দম্পতি সন্তানের জন্ম দিয়েছেন— প্রত্যেক দম্পতিকে সন্তান লালন-পালন বাবদ বছরে একবার নগদ ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৭৮ হাজার ৪৮৪ টাকা) সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্ত্রানের বয়স তিন বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাবেন দম্পতিরা।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে চীনের জনসংখ্যা ১৪১ কোটি। একসময় বিশ্বের শীর্ষ জনবহুল দেশ হলেও বর্তমানে মোট জনসংখ্যার হিসেবে প্রথম স্থানে আছে ভারত, দ্বিতীয় স্থানেই চীন।

জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের আশির দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন। কিন্তু ২০১০ সালের পর থেকে জন্মহার হ্রাস পেতে থাকায় লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্ক লোকজনের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী-পুরুষের সংখ্যা হ্রাসের মতো সংকটগুলো প্রকট হয়ে উঠতে থাকে এবং ফলশ্রুতিতে ২০১৬ সালে এক সন্তাননীতি বাতিল করে ২ সন্তাননীতি চালু করে বেইজিং।

পরে ২০২১ সালে দুই সন্তাননীতি বাতিল করে ৩ সন্তাননীতি চালু করা হয়, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, উপরন্তু ২০২২, ‘২৩ এবং ’২৪— টানা ৩ বছর নিম্ন জন্মহারের রেকর্ড করেছে চীন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় ২০২৩ সালে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাৎসরিক জন্মহার না বাড়লে ২০৫০ সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে ১৩০ কোটিতে। ২১০০ সালের মধ্যে তা আরও কমে হবে ৮০ কোটি।

– দ্য স্ট্রেইট টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...