সর্বশেষ :
স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’ নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস, সবার কাছে দোয়া চাইলেন এ্যানি

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৬, | ০৯:৪০:০২ |
ভুয়া তথ্য প্রদান এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ট্রাম্প।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে (ফেডারেল কোর্ট) মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা সোমবারই দিয়েছিলেন ট্রাম্প। ১৫ সেপ্টেম্বর সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে যাচ্ছে। সচেতনভাবে তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দেগে দিচ্ছে, আমার কুৎসা রটনা করছে এবং এখন এই চর্চা থেকে তাদের বের হওয়ার সময় এসেছে।”
 
“কারণ আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হবে এই মামলা।”
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার আইনজীবী দল। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য নিউইয়র্ক টাইমসের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন কিন্তু সংবাদমাধ্যমটির কোনো মুখপাত্র মামলার ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
সূত্র : সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...