সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘হংকং স্বায়ত্তশাসন আইন’ পাস যুক্তরাষ্ট্রে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৭, | ১২:০০:৫৮ |

চীনের ক্রমাগত প্রভাব বিস্তারের মুখে হংকংয়ের পাশে থাকার বার্তা দিয়ে ‘হংকং স্বায়ত্তশাসন আইন’ পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।

বৃহস্পতিবার সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে এ বিল। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপানোর জবাবে যুক্তরাষ্ট্র এ বিল এনেছে। চীনকে শাস্তি দিতে এ বিল পাস করেছে সিনেট।

এর আওতায় হংকংয়ের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার চীনের চেষ্টায় কেউ সমর্থন দিলে সেই ব্যক্তি বা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়বে।

তাছাড়া বিলটিতে আরেক দফা নিষেধাজ্ঞার পদক্ষেপেরও উল্লেখ রয়েছে।

হংকংয়ের স্বায়ত্তশাসন খর্বের কোনোরকম চেষ্টায় সমর্থন দেয়া কারও সঙ্গে কোনো ব্যাংকের লেনদেন থাকলে সেই সব ব্যাংকের ওপর আরোপ হবে এ নিষেধাজ্ঞা।

চীন হংকংয়ের মানুষের অধিকার হরণ করছে অভিযোগে এক রিপাবলিকান এবং এক ডেমোক্র্যাটিক সিনেটর মিলে তৈরি করেন নিষেধাজ্ঞার এই বিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..