✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বলিউড দুনিয়ার কালো অধ্যায় সামনে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:৫৭:১৬ |
বলিউডের অন্যতম সফল নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় সময় তিনি বলিউডের বভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এবার তিনি তার ক্যারিয়ার শুরুর অভিঙ্গতা জানালেন সেই সঙ্গে বলিউড দুনিয়ার নেটিবাচক একটি দিকও তুলে ধরেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া জানান, বলিউডে কাজ শুরু করেই তিনি বুঝতে পেরেছিলেন বাইরে থেকে যারা কাজ করতে আসে তাদের জন্য এই ইন্ডাস্ট্রি অত্যন্ত বন্ধমনা।
অভিনেত্রী বলেন, যারা পরিচিত বা সুপরিচিত সিনেমা পরিবারের অংশ নয়, তাদের জন্য বলিউডে পথ খুঁজে বের করা সহজ নয়। এই অভিজ্ঞতাই তাকে তার প্রোডাকশন হাউস ‘পার্পল পেবল পিকচারস’ গড়ার অনুপ্রেরণা জুগিয়েছে।
 
প্রিয়াঙ্কা জানান, ২০০০ সালে তিনি মিস ওয়ার্ল্ডের খেতাপ জিতে তিনি বলিউডে পা রাখেন। ২০০২ সালে হিন্দি এবং তামিল চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে বলিউডে প্রবেশ করা সহজ ছিল না। অনেক গুণী অভিনেতা, পরিচালক এবং প্রযোজকরা ছিলেন। নতুন হিসেবে কাজ করা সহজ ছিল না। তিনি বলেন, আমি ধৈর্য ধরলাম, চেষ্টা চালিয়ে গেলাম, এবং পথ খুঁজে নিলাম।
তিনি আরও বলেন, ‘পার্পল পেবল পিকচারস’ আমার সেই স্থান তৈরি করে দিয়েছে। আমি চেয়েছিলাম এমন নির্মাতাদের সুযোগ দিতে চাচ্ছিলাম যারা বড় বাজেটের সিনেমা পেতেন না। প্রিয়াঙ্কা জানান, তার প্রোডাকশন হাউসের মাধ্যমে অনেক চলচ্চিত্রকে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। যেটা অনেকে নিতেই চায়নি।
প্রসঙ্গত, পার্পল পেবল পিকচারসের ব্যানারে বেশকিছু জনপ্রিয় চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর , সারভান, পাহুনা: দ্য লিটল ভিজিটরস, ভোগ খিরিকি, ফায়ারব্র্যান্ড, পানি, ইভিল আই এবং দ্য হোয়াইট টাইগার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..