দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৫, | ০৮:৫৬:৪০ |

দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।  রোববার (১৪ সেপ্টেম্বর) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই নেতা কাতার এবং অন্যান্য মুসলিম জাতির উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন। তারা ফিলিস্তিনিদের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্বের উপর জোর দেন।
 
উল্লেখ্য, কাতারের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে। সোমবার এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...