সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘রানআপের আগে বলে চুমু নয়, কি করবে মালি?’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৪, | ১১:১৭:০৪ |

রানআপ শুরুর আগে লাসিথ মালিঙ্গার বলে চুমু দেওয়ার অভ্যাসের কথা সবাই জানেন৷এই শ্রীলঙ্কান তারকা পেসারের অদ্ভূত বোলিং অ্যাকশন তো আলোচনায় থাকেই সবসময়। এবার এই বোলারের বোলিং রানআপের আগে চুমুর বিষয়ে কথা বললেন খোদ শচীন টেন্ডুলকার। মূলত মালিঙ্গাকে সচেতন করতেই এ অভ্যাস থেকে সরে আসার বার্তা দিলেন মাস্টার ব্লাস্টার৷

করোনার জেরে ক্রিকেটের নিয়মকানুনেও অনেক বদল এসেছে ৷ বলে থু থুর ব্যবহার বন্ধ হয়েছে ৷ কিন্তু বোলিং রানআপ শুরু করার আগে বলে চুমু দেওয়ার এই অভ্যাস মালিঙ্গাকে নিজেকেই বদল করতে হবে ৷

মঙ্গলবার মালিঙ্গার বল চুম্বনের একটি ছবি টুইট করে শচীন লিখেছেন, আইসিসি’র নতুন নিয়ম অনুযায়ী কোনো একজনকে তার রানআপের পদ্ধতি বদল করতে হবে! এখন এ বিষয়ে কী বলবেন মালি?

শচীনের এই টুইটের কোনো জবাব অবশ্য দেননি মালিঙ্গা ৷

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..