✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা ১৬ জুলাই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৫:৩৫:০৩ |

৪৫তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ১০৮ জন প্রার্থী অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর মৌলিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
‎
‎এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ঠিকানায় মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..