✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বজুড়ে ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৫:৩২:০৫ |

বিশ্বজুড়ে প্রায় নয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় পরিসরে বিনিয়োগ এবং কোম্পানির দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ব্যবসায় আরও কার্যকরভাবে একীভূত করতে এবং সংগঠনকে আরও দক্ষ ও খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইটি মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীবলের প্রায় ৪ শতাংশকে প্রভাবিত করবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তি ও বাজার দ্রুত রূপ বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কোম্পানির ভেতরে বিভিন্ন ইউনিটে সাংগঠনিক রদবদল ঘটানো হচ্ছে। এরই অংশ হিসেবে চাকরি হারাতে হচ্ছে কর্মীদের।

২০২৪ অর্থবছরের হিসাব বলছে, মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল প্রায় ২ লাখ ২৮ হাজার। সেখান থেকেই ৯ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ৪ শতাংশ। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও মাইক্রোসফট ৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবস্থাপনার স্তর হ্রাস করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে পণ্যে আরও গভীরভাবে একীভূত করাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। মাইক্রোসফটের মতে, কর্মীরা যেন এআই-এর সহায়তায় আরও উদ্ভাবনী ও কার্যকরভাবে কাজ করতে পারেন- সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা।

বিশ্লেষকেরা মনে করছেন, ওপেনএআই-এর সঙ্গে মাইক্রোসফটের অংশীদারিত্ব এবং জেনারেটিভ এআই প্রযুক্তির সম্প্রসারণ প্রতিষ্ঠানটিকে বড় বিনিয়োগে ঠেলে দিচ্ছে। এর ফলে অবকাঠামোগত ব্যয় বেড়ে গেছে। এই খরচ সামাল দিতে এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে ঢেলে সাজাতেই কর্মী হ্রাসের পথ বেছে নেওয়া হয়েছে।

ছাঁটাই হওয়া কর্মীদের জন্য মাইক্রোসফট সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যবীমা সুবিধা ও পুনঃকর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে।

বিশ্বের প্রযুক্তি খাতে ছাঁটাই ও পুনর্গঠনের প্রবণতা এখন ক্রমবর্ধমান। গুগল, মেটা ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরাও ইতিমধ্যে একই ধরনের ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই ধারা আরও জোরালো হতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..