✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুসা (আ.)-এর ওপর নির্মিত সিনেমার প্রশংসায় খামেনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১৩, | ০৫:১৯:৫৫ |


সম্প্রতি চলচ্চিত্রটির প্রযোজক, পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘আমি মুসা (আ.)-এর চলচ্চিত্রটি দেখেছি, অসাধারণ ছিল। ইনশাআল্লাহ, আপনারা একইভাবে এর পরবর্তী অংশও নির্মাণ করতে পারবেন। এটি খুবই উৎকৃষ্ট একটি কাজ ছিল, আলহামদুলিল্লাহ।’

ইরানে নির্মিত চলচ্চিত্র ‘মুসা কালিমুল্লা’র প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা  আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি।  একইসঙ্গে তিনি প্রকল্পটির কাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি একদিকে যেমন চলচ্চিত্রটি উপভোগ করেছি, অন্যদিকে এমন একটি কাজ তৈরি হওয়ায় আনন্দিতও হয়েছি।’

চলচ্চিত্রটির সম্পূর্ণ নাম ‘মুসা কালিমুল্লাহ: অ্যাট ডন(Moses the Kalimullah: At Dawn)’। এতে নবী মুসা (আ.)-এর কাহিনি তুলে ধরা হয়েছে।  চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা পরিচালক এনায়েতুল্লাহ হাতামিকিয়া।

সিনেমাটিতে দেখানো হয়, ফেরাউন এক দুঃস্বপ্ন দেখে, যেখানে এক ধ্বংসাত্মক ব্যক্তি তার রাজ্য ধ্বংস করে দিচ্ছে। স্বপ্নদাতা আনুবিস ঘোষণা করে যে, একটি শিশু জন্ম নিতে যাচ্ছে এবং তার জন্ম রোধ করতেই হবে। এর মধ্যেই এক শিশু জন্ম নেয় এবং… চলচ্চিত্রের গল্প সেখান থেকে এগিয়ে যায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..