সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

রেস্তোরাঁয় গিয়ে বিক্ষোভকারীদের কবলে ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-১২, | ০৫:০৩:৩২ |
নিরাপত্তাজনিত কারণে মার্কিন প্রেসিডেন্টরা রেস্তোরাঁয় খাবার খেতে যান না বললেই চলে। তবে গত মঙ্গলবার এক বিরল ঘটনায় সি ফুড খেতে হোয়াইট হাউসের কাছাকাছি এক রেস্তোরাঁয় গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে গিয়ে গাজার গণহত্যায় ইসরায়েলের পক্ষ নেওয়ায় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি।
 
গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, রেস্তোরাঁর ভেতর আগে থেকে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা।
তারা ট্রাম্পকে ‘একালের হিটলার’ বলে শ্লোগান দিতে থাকেন।
খবরে বলা হয়, ওয়াশিংটন ডিসির ফিফটিন্থ স্ট্রিটে অবস্থিত ‘জো’স সি ফুড, প্রাইম স্টেক অ্যান্ড স্টোন ক্র্যাব’ নামের রেস্তোরাঁয় ট্রাম্পের গাড়িবহর এসে পৌঁছায়। নিজের লিমুজিন গাড়ি থেকে যখন ট্রাম্প নেমে আসেন, তখন চার পাশে উল্লাসধ্বনি শোনা যায়। উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।
তবে একইসঙ্গে দেখা যায় বিপরীত চিত্রও। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন দেখানোর নীতির প্রতিবাদে সেখানে উপস্থিত একদল বিক্ষোভকারী দুয়ো ধ্বনি দেন। তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে বলতে থাকেন, ‘ডিসিকে মুক্ত কর! ফিলিস্তিনকে মুক্ত কর! ট্রাম্প হচ্ছেন একালের হিটলার।’
ট্রাম্প তাদের দিকে এগিয়ে যান।
হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সঙ্গে কোনো কথা বলেননি রিপাবলিকান নেতা। কয়েক সেকেন্ড পর জায়গাটি খালি করার জন্য তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের ইঙ্গিত করেন মার্কিন প্রেসিডেন্ট। সিক্রেট সার্ভিসের এজেন্টরা একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নিতে থাকেন।
রেস্তোরাঁ থেকে বের হয়ে যাওয়ার সময় কয়েকজন বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাসম্বলিত ব্যানার উঁচিয়ে ধরেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের খেতে যাওয়ার ঘটনাটি বেশ বিরল, কারণ তিনি ওয়াশিংটনে অবস্থানকালে সাধারণত হোয়াইট হাউস থেকে বের হন না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...