✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন মম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৪:০৭:৪১ |

ছোট ও বড় পর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। গত ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মম। তবে বিষয়টি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (১ জুলাই) ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর।

মম জানান, গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে মমর দাবি―ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এ জন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। এ জন্য তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে।

মম ছাড়াও আরো পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। তারাও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..