✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে শাকিবের সিনেমা দেখেন আরশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-০৩, | ০৩:৫৪:০০ |

শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করতেন অভিনেতা আরশ খান। অথচ এখন লাইনে দাঁড়িয়ে শাকিব খানের সিনেমা দেখার জন্যই টিকিট কাটেন এই অভিনেতা। প্রিয়তমা চলচ্চিত্র শাকিব খানকে এক নতুন জন্ম দিয়েছে। এরপর শাকিব খানকে নিয়ে একের পর এক উন্মাদনা তৈরি করছেন নির্মাতারা।

যদিও সেসব সিনেমা দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করলেও একটি শ্রেণীর ধারণা শাকিব শিগগিরই ফুরিয়ে যাবেন। সেসব ভিন্ন কথা। কিন্তু এখন শাকিব খান যে ঈর্ষার, দেশীয় শোবিজ ইন্ডাস্ট্রির আইকন সে কথা বলার অপেক্ষা রাখে না। আরশ খান উপলব্ধি করছেন শাকিব খানের এই পরিবর্তনকে।

তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, উপহাসে আমার এখন আর খারাপ লাগেনা, কষ্ট হয়না। শাকিব খান নামটা শুনলে এক সময় মজা করা আমি আজ লাইনে দাড়িয়ে তার সিনেমার টিকিট কাটি। মনে রাখবেন , আজ যারা আপনার উপর হাসে তারাই আপনার ভবিষ্যৎ ফ্যান। আরশ খান নিজের উপলব্ধির প্রকাশ এভাবেই করেছেন, কেননা তিনি নিজেও এখন কম উপহাসের মধ্য দিয়ে যাচ্ছেন না। তাই এসব একেবারে গায়েই মাখতে চাইছেন না এই অভিনেতা।

সম্প্রতি আরশ খানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছিল। তার বিরুদ্ধে সহকারীকে মারধর, গালিগালাজ ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছেন মিজান ও আশরাফুল নামের দুই তরুণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..