সর্বশেষ :
শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : শিক্ষামন্ত্রী মিলন স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার: বাণিজ্যমন্ত্রী মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী জহির উদ্দিন অতি সাধারণভাবেই অফিস করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, চব্বিশের জায়গায় চব্বিশ: আমির খসরু ‘একজন যাত্রী ইমিগ্রেশন শেষ করতে করতেই যাতে তার লাগেজ বেল্টে পেয়ে যান’

হংকংয়ে আবাসিক ভবনে আগুনে নিহত ৩৬, নিখোঁজ ২৭৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৭, | ২২:২৩:১৮ |

হংকংয়ের একটি আবাসিক এলাকায় আগুন লেগে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭৯ জন।

আজ বুধবার স্থানীয় সময়ে বিকেলে তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে আবাসিক এলাকার সাতটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, ওয়াং ফুক কোর্টে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

স্বরাষ্ট্র বিভাগের তাই পো জেলার কর্মকর্তা ইউনিস চান হাউ-ম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার আগুনে পুড়ে যাওয়া হংকং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাসকারী ৭০০ জনেরও বেশি বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

হংকং পুলিশ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে একজন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন। অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এটি প্রায় তিন দশকের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহত অগ্নিকাণ্ড।

আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে আটটি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্যমতে, এই আবাসিক এলাকায় ৪ হাজার ৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করেন। এখানে অনেক শিশু, বৃদ্ধ বাসিন্দা বসবাস করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...