সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাহিদা সোবহান মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশী নারী রাষ্ট্রদূত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০১৯-১২-৩১, | ১১:৫৩:৫৫ |

গোটা মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূতের নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তিনি নেদারল্যান্ডস এর ‘একাডেমি অফ ইন্টারন্যাশনাল ল’ থেকে ‘পাবলিক ইন্টারন্যাশনাল ল’ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং ফ্রান্স এর ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট’ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন।

ইংরেজির পাশাপাশি তিনি ফরাসী ভাষায়ও দক্ষ।

নাহিদা পররাষ্ট্র ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনে তিনি রোম, জেনেভা ও কলকাতার বাংলাদেশ মিশনে কাজ করেছেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদাকে নিয়োগের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..