✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৬৬ উপজেলায় নতুন ইউএনও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৬, | ২১:৩৯:২২ |

সরকার একযোগে আটটি বিভাগের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ করেছে। বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় এই বিষয়ে আটটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

কর্মকর্তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে মাঠ প্রশাসন পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এই বড় আকারের রদবদল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্ত করা কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হল।”

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেবেন। নাহলে আগামী ৩০ নভেম্বর বিকালে বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ/কর্মস্থল) থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলি কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা তুলে ধরে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে বিকেলে সরকার ৬৪টি জেলার সকল পুলিশ সুপার (এসপি) কে বদলি করেছে এবং নভেম্বরের ৪৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..