✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১৩:৩৮:৫৮ |ইরানে ইসরায়েলি হামলার পর পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এবার ইরানের সঙ্গে শত শত রাশিয়ান কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৯ জুন) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, আমাদের ২৫০ জন বিশেষজ্ঞ বুশেহার কাজ করছে। এছাড়া আরও অনেকে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছে। এ সংখ্যা প্রায় ৬০০ জনের কাছাকাছি। আমরা কখনো ইরানকে ছেড়ে যাব না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয়ে এ মন্তব্য করেন। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||