✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আজহারুল ইসলাম আর নেই : উপাচার্যের শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-১৯, | ১২:৪২:২৫ |

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম আজ বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

প্রয়াতের জামাতা আইইআর-এর অধ্যাপক মজিবুর রহমান জানান, মৃত্যুকালে তিনি দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন।

অধ্যাপক আজহারুল ইসলামের স্ত্রী এক সপ্তাহ আগে ইন্তেকাল করেন।

আজহারুল ইসলামের প্রথম নামাজে জানাজা আজ বাদ আসর তার দীর্ঘদিনের কর্মস্থল আইইআর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব তার রাজধানীর বাসভবন সংলগ্ন কাটাবন ঢাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুমা কুমিল্লার বড়ুড়ার নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম একজন গুণী শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর আন্তরিক সমবেদনা জানান।

এদিকে আজহারুল ইসলামের মৃত্যুতে আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..