সর্বশেষ :
এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা ২০২৫-২৬ বিপণন মৌসুমে ভারতে চিনি উৎপাদন বেড়েছে ৮ শতাংশ সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত যে কারণে ‘বেদের মেয়ে জোসনা’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রোজিনা ইরান যুদ্ধে দুর্ভিক্ষের ঝুঁকিতে কোটি মানুষ ডিজিটাল অবকাঠামোয় সাইবার হামলার গতি বাড়ছে টাইটানিকের যাত্রীর লাইফ ৬ লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার যুদ্ধের অর্থনৈতিক আঘাত সবচেয়ে বেশি ভোগাবে দরিদ্র দেশগুলোকে বিশ্বজুড়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে ইভি বিক্রি কমেছে ৩ শতাংশ

জুমার সওয়াব বাড়াতে মসজিদে ১৫ আমল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২০, | ১২:৩৮:২৩ |

জুমাবার মুসলমানদের জন্য এক বিশেষ মর্যাদার দিন। সৃষ্টির শুরু থেকেই জুমার দিনটি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ও মর্যাদাসম্পন্ন। এই দিনের প্রতিটি মুহূর্তে রয়েছে অফুরন্ত বরকত ও সওয়াব। বিশেষত জুমার নামাজের সময় মসজিদে অবস্থানের সময়কালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এ সময়ে কিছু গুরুত্বপূর্ণ আদব ও আমল রয়েছে, যেগুলো আন্তরিকতার সঙ্গে পালন করা বাঞ্ছনীয়।

নিচে জুমার দিন মসজিদে প্রবেশের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত যে ১৫টি আমল ও আদব মেনে চলা উচিত, তা সংক্ষেপে তুলে ধরা হলো:

 

 

১. আগেভাগে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসা। (আবু দাউদ: ১১০৮)
২. সময় থাকলে দুই রাকাত নফল সালাত (তাহিয়্যাতুল মাসজিদ) আদায় করা। (সহিহ বুখারি: ১১৬৭)
৩. জুমার আগে চার রাকাত সুন্নত (কাবলাল জুমা) নামাজ পড়া। (আল মুজামুল আওসাত: ১৬১৭)
৪. বয়ান শুরু হলে সুন্নত নামাজ বিরত রেখে বয়ানের পরে পড়া। (মুসনাদে আহমদ: ২০৭২১)
৫. ইমামের দিকে মুখ করে শান্তভাবে বসা। (তিরমিজি: ৫০৯, ইবনে মাজাহ: ১১৩৬)
৬. চুপচাপ থাকা, নিচু কণ্ঠে জিকির-আজকার করা। (সুনানে নাসায়ি: ১৪০১)
৭. খুতবা মনোযোগ সহকারে শোনা এবং খুতবার সময় পুরোপুরি চুপ থাকা। (বুখারি: ৯৩৪; মুসলিম: ৮৫৭; আবু দাউদ: ১১১৩; আহমদ: ১/২৩০)
৮. অন্য মুসল্লিদের ঠেলে বা ঘাড় ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকা। (বুখারি: ৯১০, ৮৮৩; আবু দাউদ: ৩৪৩)
৯. এত জোরে কিছুও না পড়া যাতে অন্যের ইবাদতে বিঘ্ন ঘটে। (আবু দাউদ: ১৩৩২)
১০. কাউকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসার চেষ্টা না করা। (বুখারি: ৯১১; মুসলিম: ২১৭৭, ২১৭৮)
১১. কেউ কথা বললে ‘চুপ করুন’ বলাও খুতবার সময় নিষিদ্ধ। (নাসায়ি: ৭১৪; বুখারি: ৯৩৪)
১২. খুতবার সময় দুই হাঁটু উঠিয়ে বসা অনুচিত। (আবু দাউদ: ১১১০; ইবনে মাজাহ: ১১৩৪)
১৩. কাতারবদ্ধ হওয়ার সময় সামনে থেকে কাতার পূরণ করা। (মুসলিম: ৪৩০; রদ্দুল মুহতার: ১/৬৩৬)
১৪. ইমামের পেছনে মনোযোগ সহকারে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করা। (সুরা জুমা: আয়াত ৯-১০)
১৫. জুমার ফরজের পর চার রাকাত সুন্নত সালাত আদায় করা। (বুখারি: ১৮২; মুসলিম: ৮৮১; আবু দাউদ: ১১৩০)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..